ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৩ বছর পর আমিরাতে খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

২৩ বছরেরও বেশি সময় পর সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ১৯৯৫ সালের ৮ এপ্রিল। সেবারও সেখানে এশিয়া কাপের ম্যাচ খেলেছিল টাইগাররা। ওই আসরে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন আতহার আলী খান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম, আমিনুল ইসলাম বুলবুলরা।

ওই আসরে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ তিনটিতেই হেরেছিল। ভারতের বিপক্ষে নয় উইকেটে, শ্রীলঙ্কার বিপক্ষে ১০৭ রানে ও পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেবার ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ লড়াই করবে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে অন্য দুইটি দল হলো শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ও ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

২৩ বছর পর আমিরাতে খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮