ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

মাশরাফিদের দুর্বলতা জানেন হাথুরু, কাজে লাগাতে চান ধনঞ্জয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

আজ বাদেই কাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ-শ্রীলংকা। যেখানে নিজেদের এগিয়ে রাখছেন লংকান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। তিনি বললেন-টাইগারদের সাবেক কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। উনি এখন আমাদের কোচ। উনার কাছ থেকে প্রতিপক্ষ সম্পর্কে সব ধারণা পাব। তাদের শক্তি-দুর্বলতার জায়গাগুলো জানতে পারব।

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান হাথুরুসিংহে। এরপর দলের চেহারাই পাল্টে দেন তিনি। তার অধীনে ওয়ানডেতে পরাশক্তি হিসেবে আবির্ভূত হন টাইগাররা। ক্রিকেটের অভিজাত সংষ্করণ টেস্টেও সাফল্য আসে। টি-টোয়েন্টিতেও আসতে শুরু করেছিল। তবে হঠাৎ করে গেল বছরের অক্টোবরে পদত্যাগ করেন তিনি। নভেম্বরেই দায়িত্ব নেন ধুঁকতে থাকা নিজ দেশ শ্রীলংকার। তারপর থেকে দলটিকে ঘষেমেজে তৈরি করার চেষ্টা করছেন এ অভিজ্ঞ কোচ।

এশিয়া কাপের প্রথম ম্যাচে পুরনো শিষ্যদের জনা দুর্বলতাগুলো যে হাথুরু কাজে লাগাবেন তা জোর দিয়েই বলা যায়। সেসব পুঁজি করে লড়তে চান ধনঞ্জয়া। গড়ে তুলতে চান তীব্র প্রতিরোধ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান তিনি, এটা আমাদের শক্তি ও সাহসের জায়গা। বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা আছে তার (হাথুরুসিংহে)। সেখান থেকে তাদের হারানোর পথ খুঁজে পেতে পারি আমরা।

শ্রীলংকা দলের দায়িত্ব নেয়ার পর হাথুরুর প্রথম পরীক্ষা ছিল বাংলাদেশ সফর। সেই সফরে সফলও হন তিনি। বাংলাদেশকে হারিয়ে তিনজাতি ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলেন লংকানরা। শুধু ত্রিদেশীয় টুর্নামেন্টই নয়, টেস্ট ও টি-টোয়েন্টিতে টাইগারদের নাস্তানাবুদ করে সিরিজ জেতেন তারা। হয়তো বাংলাদেশ ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো হাথুরুর ভালোভাবে জানার কারণেই সম্ভব হয়েছিল।

শুধু বাংলাদেশ নয়, গোটা টুর্নামেন্টেই ভালো করতে চান ডি সিলভা। এশিয়া কাপের আগে ইনজুরির কারণে বাদ পড়েছেন চান্দিমাল। প্রথম সন্তানের অপেক্ষায় থাকায় গ্রুপপর্বের ম্যাচে থাকবেন না আকিলা ধনঞ্জয়া। এরপর বৃহস্পতিবার পিঠের চোটের কারণে ছিটকে গেছেন দানুশকা গুণাথিলাকা। এবস যেমন তাদের ব্যাটিং লাইনআপে বিশাল ধাক্কা তেমনি বোলিং অ্যাটাকে বড় শক্তি মালিঙ্গার অন্তর্ভুক্তি। সর্বোপরি তরুণ দল নিয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

২৭ বছর বয়সী ক্রিকেটার বলেন, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার নেই। তবে তরুণদের ছড়াছড়ি রয়েছে। আমরা স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। দলের সবাই ভালো করতে মরিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

মাশরাফিদের দুর্বলতা জানেন হাথুরু, কাজে লাগাতে চান ধনঞ্জয়া

আপডেট সময় ০৬:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮