ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পোশাক শ্রমিকদের ন্যূনতম এই মজুরি নির্ধারণের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

এর আগে সরকার এ ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য চার সদস্যের স্থায়ী মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ডেরে সঙ্গে বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে এ মজুরি নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮ হাজার টাকা। এর মধ্যে বেসিক হবে ৪ হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা এবং অন্যান্য ১ হাজার ৮৫০।

আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মুজিবুল হক চুন্নু।

উল্লেখ্য, সরকার ২০১৩ সালের ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা ঘোষণা

আপডেট সময় ১২:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮