ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সেই গেরো খুলতে চান সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতেও পেতে শুরু করেছে। তবে কোনো ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের শিরোপার স্বাদ পায়নি বেঙ্গল টাইগাররা। এবার সেই গেরো খুলতে চান সাকিব আল হাসান। জিততে চান এশিয়া কাপ।

তিনি বললেন, এবার আমরা শিরোপা জিততে চাই। পথটা কঠিন হলেও, নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে তা সম্ভব।

এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের এশিয়া কাপে ট্রফির খুব কাছে গিয়েও তা ছোঁয়া হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়। এরপর নিদাহাস ট্রফিতেও একই দশা।

আর সেসব ঘটনার পুনরাবৃত্তি চান না সাকিব। এবার সবাই মিলে স্বপ্নিল পরশ দিতে চান। তিনি বলেন, প্রত্যেক দলই শিরোপা জিততে চাইবে। আমাদের লক্ষ্যও শিরোপা ভিন্ন কিছু নয়। তবে সেটি যে সহজ হবে তা বলা বাহুল্য। এশিয়ার সেরা দেশগুলো এতে অংশ নিচ্ছে। ট্রফি জিততে হলে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এটি এশিয়ার সেরা হওয়ার ১৪তম আসর। এতে অংশ নেবে ৬ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান।

অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। মাঠে তা বাস্তবায়ন করতে হবে। সবাইকে সমান পারফরম করতে হবে। বিষয়টি অজানা নয় সাকিবের, আমাদের পরিকল্পনা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া।শিরোপা জয়ের পথে আগে গ্রুপপর্বের বাধা অতিক্রম করতে হবে। গ্রুপপর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। কাউকেই হালকাভাবে নেয়া যাবে না। সম্প্রতি আমরা আফগানদের বিপক্ষে সিরিজ হেরেছি। অতএব সতর্ক থাকতে হবে।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন প্রতিভার প্রমাণ রাখতে পারলে শিরোপা জেতা সম্ভব। তিনি বলেন, কঠিন একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। এ মুহূর্তে এতে অংশ নেয়া প্রতিটি দল দারুণ ছন্দে আছে। কিছুদিন আগে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছি। যদিও সেটি টি-টোয়েন্টি ফরম্যাটের ছিল। হংকং নতুন হলেও হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। তারা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাততে হারিয়ে মূল আসরে জায়গা করে নিয়েছে। শিরোপা জিততে হলে আমাদের প্রতিভার সর্বোচ্চ প্রমাণ দিতে হবে।

দুবাইয়ে কর্মরত অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সর্বোপরি তাদের সমর্থন চেয়েছেন সাকিব। প্রবাসীদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার সেই গেরো খুলতে চান সাকিব

আপডেট সময় ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮