ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি নারীর সঙ্গে নাস্তা খাওয়ায় মিসরীয় গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবে বোরকা পরা এক নারীর সঙ্গে সকালের নাস্তা খেয়েছেন মিসরের এক নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে বা রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় একা খেতে আসা ব্যক্তিদের অন্য পরিবারের সদস্যদের থেকে আলাদা বসতে হবে। নারীরা এবং একা খেতে আসা ব্যক্তিরা কখনই একসঙ্গে বসে খেতে পারবেন না।

বিবিসি জানায়, টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে মিসরীয় ভাষায় কথা বলতে শোনা যায়। ওই ব্যক্তি পুরো মুখঢাকা এক নারীর সঙ্গে সকালের নাস্তা করছিলেন। ওই নারী সৌদি আরবের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

সৌদি নারীরা পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া অনেক কাজই করতে পারেন না। এই পুরুষ অভিভাবক সাধারণত বাবা বা স্বামী। বিশেষ পরিস্থিতিতে ভাই বা ছেলেও হতে পারে।

বিবিসির খবরে জানা গেছে, সৌদি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এক মিসরীয় এক সৌদির সঙ্গে সকালের নাস্তা করছে, আরবিতে এই হ্যাসট্যাগে ওই ভিডিওটি টুইটারে এক লাখ ১৩ হাজার বার শেয়ার হয়েছে, যা সৌদি আরবকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে।

৩০ সেকেন্ডের ভিডিওতে ওই ব্যক্তি এবং ওই নারীকে খাবার নিয়ে কৌতুক করতে শোনা যায়। সেখানে অন্য আর কেউ ছিল না।

অনেক টুইটার ব্যবহারকারী এ জন্য দুজনের সমালোচনা করেছেন। আবার অনেকে সৌদি নারীকে বাদ দিয়ে মিসরীয় ব্যক্তিকে গ্রেফতার করায় বিস্ময় প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি নারীর সঙ্গে নাস্তা খাওয়ায় মিসরীয় গ্রেফতার

আপডেট সময় ০১:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮