ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত থেকে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে’

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারত থেকে পর্যায়ক্রমে আরো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সহযোগিতার এই দ্বিপক্ষীয় সম্পর্কে উপকৃত হচ্ছে দু’দেশের জনগণ। বিকেলে, গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময়, ভিডিও কনফারেন্সে যুক্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন- আন্তঃদেশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন দু’দেশের সম্পর্কের সোনালি প্রতীক হয়ে রয়েছে। রেল-বিদ্যুৎসহ পারস্পরিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হলো বলেও জানান নরেন্দ্র মোদী।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে প্রথমবারের মতো ২০১৩ সালের ৫ অক্টোবর থেকে আন্তঃদেশীয় গ্রিড সঞ্চালন লাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে শুরু করে বাংলাদেশের জাতীয় গ্রিডে।

তিন বছর পর ২০১৬-তে ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসার পর এবার নতুন করে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলো দেশে। পাশাপাশি, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন ও আখাউড়া-আগরতলা অংশের নির্মাণ কাজেরও উদ্বোধন ঘোষণা করা হয়।

সোমবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধনীতে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

উদ্বোধনী আয়োজনে মমতা ব্যানার্জি আরো ১০০০ মে. ও. বিদ্যুৎ রপ্তানির প্রতিশ্রুতি দিয়ে বলেন- বাংলাদেশ ভালো থাকলেই ভালো থাকে পুরো ভারত।

মমতা ব্যানার্জি বলেন, ‘গতবার যখন হাসিনা যে এসেছিলেন, যদি তারা বিদ্যুৎ চাল তখন বাংলা আরো বিদ্যুৎ দিতে রাজি আছে। বাংলাদেশ ভাল থাকলে আমরা ভাল থাকি, আমরা ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকে।’

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন- বিদ্যুৎ ও রেল সংযোগের মতো বিষয়গুলো সোনালি সম্পর্কের প্রতীক দু’দেশের পারস্পরিক সম্পর্কে।

এ সময়, শেখ হাসিনা বলেন- আগামীতে দু’দেশের সুসম্পর্কের ধারাবাহিকতায় আরো নতুন নতুন মাইলফলক রচিত হবে। জানান দীর্ঘমেয়াদী ভারত থেকে আমদানি করা হবে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে ভারত থেকে আমরা ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। ভারত থেকে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।’

ভারতের সহযোগিতামূলক এমন বিভিন্ন পদক্ষেপের ফলে, দেশটির সরকার, ভারতবাসী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত থেকে আরো ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে’

আপডেট সময় ১১:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮