ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

আরও সোয়া ১ কোটি দরিদ্র পরিবারের তথ্য নেবে বিবিএস

অাকাশ জাতীয় ডেস্ক:

সঠিক পরিকল্পনা ও দরিদ্র পরিবার চিহ্নিত করতে তৃতীয় ধাপে ১ কোটি ১৪ লাখ পরিবারের তথ্য নেবে সরকার। ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রকল্পের আওতায় এ তথ্য সংগ্রহ করা হবে।

ফলে মোট তথ্য নেয়া খানার (পরিবার) সংখ্যা হবে ৩ কোটি ৬০ লাখ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) এনএইচডি প্রকল্পের আওতায় তৃতীয় ফেজের কাজের উদ্বোধন করা হয়। ২৭ সেপ্টেম্বর মাঠ পর্যায়ে তথ্য নেয়া শুরু হবে। ২০ দিন ৫৯ হাজার গণনাকারী তথ্য সংগ্রহ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিকাশ কিশোর দাস, অতিরিক্ত সচিব (তথ্য ব্যবস্থাপনা) মাহমুদা আকতার।

প্রকল্পের পরিচালক ও বিবিএসের অতিরিক্ত সচিব সাইফুল আলম জানান, তৃতীয় ধাপে ১ কোটি ১৪ লাখ পরিবারের সব ধরনের তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে দেশের দরিদ্র পরিবারকে চিহ্নিত করা সহজ হবে। এলাকাভিত্তিক উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার দ্রুত সময়ে দারিদ্র্য নিরসন করতে পারবে।

এ পর্যায়ে রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ২২ জেলায় তথ্য সংগ্রহ করা হবে। প্রথম ধাপে ২০১৭ সালের ৪ থেকে ২৩ এপ্রিল বরিশাল ও রংপুর বিভাগের সব জেলায় ৮৫ লাখ খানার তথ্য সংগ্রহ করা হয়।

দ্বিতীয় ধাপে ২০১৭ সালের ১৪ জানুয়ারি থেকে ২ জানুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব জেলায় ১ কোটি ৬০ লাখ খানার তথ্য সংগ্রহ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

আরও সোয়া ১ কোটি দরিদ্র পরিবারের তথ্য নেবে বিবিএস

আপডেট সময় ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮