ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশে আসছে অ্যামাজন

অাকাশ জাতীয় ডেস্ক:

সরাসরি শতভাগ বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে অ্যামাজন। ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই ই-কমার্স কোম্পানিটি, সম্প্রতি যার মার্কেট ভ্যালু ট্রিলিয়ন মার্কিন ডলার।

চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন।

তখন ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চান- এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে।

শনিবার দেশীয় ই-কমার্স খাতের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি।

জানা গেছে, এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে অ্যামাজন। যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয়।

বর্তমান বিদেশি বিনিয়োগ নীতি অনুয়ায়ী এ সুবিধা পেতে অ্যামাজনের কোনো বাধা নেই বলে বলছেন অ্যামাজনের সঙ্গে বৈঠক করা দেশীয় একটি দফতরের ই-কমার্স খাত বিশেষজ্ঞ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আসছে অ্যামাজন

আপডেট সময় ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮