ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিম জং উনের ব্রিফিং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ভূখণ্ড গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার বিষয়ে ব্রিফ করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর খবরে এমন তথ্য জানানো হয়েছে।

কেসিএনএ বলছে, যুক্তরাষ্ট্রের আচরণ পর্যবেক্ষণ করেই উন গুয়ামে চূড়ান্ত হামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, কিম জং-উন গুয়ামে হামলার পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তিনি এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। উত্তর কোরিয়ার কৌশলগত সেনাদলের কমান্ডার গুয়ামে হামলার নির্দেশের জন্য অপেক্ষা করছে। ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন উন।

বিবিসির খবরে জানা যায়, কিম জং-উন আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোরীয় উপদ্বীপে চাইলে তারা উত্তেজনা কমাতে পারে। সংঘর্ষ প্রতিরোধ করতে পারে।

গত সপ্তাহে উত্তর আমেরিকা বলেছিল, গুয়ামে তারা চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে। গুয়ামে হামলার এই হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা চরমে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্কতা জারি করে বলেন, উত্তর কোরিয়া যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে যেকোনো সময় যেকোনো হামলা থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে।

দক্ষিণ কোরিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়ার মিত্রশক্তি চীন সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেফতার

গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিম জং উনের ব্রিফিং

আপডেট সময় ০২:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭