ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জহির খানকে ছাড়িয়ে যেতে চান খলিল আহমেদ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার খলিল আহমেদ। সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে তিনি। শুধু তাই নয়, তার দৃষ্টি সুদূরে। দীর্ঘদিন দলকে সেবা দিতে চান এ বাঁহাতি পেসার। ছাড়িয়ে যেতে চান আদর্শ মানা কিংবদন্তি জহির খানকে।

ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসার হিসেবে বিবেচনা করা হয় জহিরকে! লম্বা সময় ধরে দলকে সেবা দিয়েছেন তিনি। ছিলেন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। টেস্টেও ধারাবাহিক পারফরমার ছিলেন এ বাঁহাতি পেসার।

বোলিংস্টাইলে পুরোপুরি না হলেও জহির খানের ঘরানার খলিল। বয়স মাত্র ২০। ইতিমধ্যে সবার নজর কেড়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরে ভারতীয় ‘এ’ দলের বোলিং আক্রমণের কর্ণধার এ তুর্কি। ১৭টি লিস্ট এ ম্যাচ খেলে ৪.৭৪ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। ১২টি টি-টোয়েন্টি ও কয়েকটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে তার। তূণে রয়েছে দারুণ গতি, মরণঘাতি ইয়র্কার ও সর্পিল সুইং। এবার জাতীয় দলের পেস বোলিং অ্যাটাকের মূল অস্ত্র হতে চান এ বোলিং ‘বিস্ময়’।

খলিল বলেন, ভারতীয় মূল দলে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত ও শিহরিত। আমি খুবই উত্তেজিত। এশিয়া কাপে ম্যাচ খেলার জন্য মরিয়া হয়ে আছি। চান্স পেলে সেরাটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

সেই ছোটবেলা থেকে জহির খানকে আদর্শ মানেন খলিল। সবসময় তাকে ফলো করে এসেছেন। আজীবন তাকে অনুসরণ করে যেতে চান। ছাপিয়ে যেতে চান আদর্শকে। তরুণ পেসার বলেন, ভারতের জন্য তিনি যা করেছেন, আমি সেটিই করতে চাই। তার অভাব পূরণ করতে চাই। উইকেট সংখ্যায় তাকে ছাড়িয়ে যেতে চাই। যেন উনাকে আঙুল উঁচিয়ে বলতে পারি, আমি আপনার চেয়ে সেরা।

ইতিমধ্যে প্রিয় আদর্শের সঙ্গে সাক্ষাৎ হয়েছে খলিলের। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে গেল আইপিএল খেলেছেন তিনি। সেখানে পরামর্শক ছিলেন জহির। তার কাছ থেকে টিপসও নিয়েছেন এবং তা ডায়েরিতে লিখে রেখেছেন। এশিয়া কাপে তা কাজে লাগাতে বদ্ধপরিকর রাজস্থানের তরুণ। অতএব প্রতিপক্ষরা সাবধান!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জহির খানকে ছাড়িয়ে যেতে চান খলিল আহমেদ

আপডেট সময় ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮