ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

জয়ে সিপিএল পর্ব সারলেন মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জয় দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) পর্ব শেষ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গ্রুপপর্বে বার্বাডোজ ট্রাইডেন্টসকে ২ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। জয়ের অভ্যাস নিয়েই দেশে ফিরছেন বাংলাদেশ মিডল অর্ডারের স্তম্ভ।

বাসেতেরেতে টস জিতে আগে ফিল্ডিং নেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস অধিনায়ক ক্রিস গেইল। তবে প্রথমে তার সিদ্ধান্তকে অযৌক্তিক প্রমাণ করেন ডোয়াইন স্মিথ ও সানি সোহাল। ৬.২ ওভারে ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন তারা। স্মিথকে (২৬) ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাবরাইজ শামসি। খানিক পরেই সোহালকে (১৭) সাজঘরে ফেরত পাঠান মাহমুদউল্লাহ।

এর পর দ্রুত হাশিম আমলা ও সাই হোপকে ফিরিয়ে গেইলের সিদ্ধান্তকে সার্থক করেন বোলাররা। তবে একপাশ আগলে রাখেন নিকোলাস পুরান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুতলয়ে রান তুলতে থাকেন তিনি। ৩৩ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৪ রান করে ফেরেন। ততক্ষণে মোটামুটি স্কোরের ভিত্তি পেয়ে যায় বার্বাডোজ।

শেষ দিকে রোস্টন চেজ ও জেসন হোল্ডারের ঝড়ে লড়াইয়ের পুঁজি পায় দলটি। ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন চেজ। আর অধিনায়ক হোল্ডার খেলেন ১১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রানের হার না মানা টর্নেডো ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৬৮ রান তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে ১৬ রান খরচায় ২ উইকেট নেন শামসি। এ ছাড়া ৩৫ রানে ১ উইকেট নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে শুভসূচনা এনে দেন ক্রিস গেইল ও এভিন লুইস। ওপেনিং জুটিতে তারা তোলেন ৩৭ রান। লুইসকে (১৯) ফিরিয়ে তাদের বিচ্ছিন্ন করেন মোহাম্মদ ইরফান। এর পর এ পাকিস্তানি বোলারের বিধ্বংসী বোলিংয়ে তালগোল পাকিয়ে ফেলে দলটি। দ্রুত ফিরে যান গেইল ও ভ্যান ডার ডুসেন।

পরে ইনিংস মেরামতে রোবটের মতো চেষ্টা করেন মাহমুদউল্লাহ। এর মাঝে ড্রেসিংরুমের পথ ধরেন অ্যান্তন ডেভসিচ ও ইব্রাহিম খলিল। একপর্যায়ে হার মানেন টাইগার ব্যাটারও। ১৯ বলে ১ ছক্কায় ১৫ রান করে ফেরেন তিনি।

৯২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। অনেকেই তখন তাদের হার দেখছিলেন। তবে পরে সব হিসাব-নিকাশ পাল্টে দেন ফ্যাবিয়ান অ্যালেন। বেন কাটিংয়ের সঙ্গে সপ্তম উইকেটে ৫২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়েন তিনি। ১৪ বলে ১১ রান করে কাটিং বিদায় নিলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অ্যালেন। তার অনবদ্য ব্যাটিংয়ে ২ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় গেইল বাহিনী। ৩৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটার। বার্বাডোজের হয়ে ৩ উইকেট শিকার করেন ইরফান।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ফ্যাবিয়ান অ্যালেনের হাতে।

এর সঙ্গে টানা দুই জয়ে সিপিএলের এবারের আসর শেষ হলো মাহমুদউল্লাহর। গেল ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে দলের প্লে-অফে খেলা নিশ্চিত করেন। এবার অলরাউন্ডিং পারফরম্যান্সে জয়ে অবদান রাখলেন। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। তাতে অংশ নিতে প্লে-অফের আগেই বাংলাদেশে ফিরছেন মিস্টারকুল। ৭ আগস্ট দেশে ফেরার কথা তার।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

জয়ে সিপিএল পর্ব সারলেন মাহমুদউল্লাহ

আপডেট সময় ০২:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮