ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাব্বির-নাসির-মোসাদ্দেকের ভাগ্য নির্ধারণ বিকালে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিসিবি বস নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারই জানিয়েছিলেন, শনিবার ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে হবে সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনকে। নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। তবে শুনানির সময়ে কিছুটা হেরফের ঘটেছে। ক্রিকেটার ত্রয়ীকে আসতে হবে বিকাল ৩টায়।

বিসিবি পরিচালক, ডিসিপ্লিনারি কমিটির সদস্য জালাল ইউনুস জানিয়েছেন, শুনানির সময় পরিবর্তন করা হয়েছে। ১১টার পরিবর্তে করা হয়েছে বিকাল ৩টা। দুপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং রয়েছে। এরপরই সাব্বির-নাসির-মোসাদ্দেকের শুনানি হবে।

বিশ্বস্ত সূত্রের খবর, বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিদেশি ক্রিকেটারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। তবে সবার আগ্রহের কেন্দ্রে ডিসিপ্লিনারি কমিটিতে তিন ক্রিকেটারের কপালে কি জুটছে তা নিয়ে।

শোনা যাচ্ছে, তিন ক্রিকেটারকে ডাকা হলেও শাস্তিটা পেতে যাচ্ছেন সাব্বির। নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন তিনি।

মূলত, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে তিন ক্রিকেটারকে ডেকেছে ডিসিপ্লিনারি কমিটি। সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ-নারীপ্রীতি, দর্শক পেটানো এবং মাঠে, মাঠের বাইরে ও সোশ্যাল মিডিয়ায় বাজে আচরণ। এর আগে তিনি শাস্তি পেলেও আচরণে কোনো পরিবর্তন আসেনি।

নাসিরের বিরুদ্ধে অভিযোগ, নারি কেলেঙ্কারির। দীর্ঘদিন ধরে তার ওপরে এ অভিযোগের খড়গ ঝুললেও নিজেকে বদলাননি। আর মোসাদ্দেকের বিরুদ্ধে তার স্ত্রী সামিয়া শারমিনের করা নারী নির্যাতন মামলা।

শাস্তি দেয়ার পরও নিজেকে না বদলানোও নিষেধাজ্ঞা পেতে পারেন সাব্বির। তবে অস্ত্রোপচার শেষে বিশ্রামে থাকায় পার পেয়ে যেতে পারেন নাসির। আর মোসাদ্দেকের বিষয়টি আদালতের ছেড়ে দিতে পারে শৃংখলা কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাব্বির-নাসির-মোসাদ্দেকের ভাগ্য নির্ধারণ বিকালে

আপডেট সময় ০২:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮