ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গফরগাঁওয়ে চোর সন্দেহে গাছে বেঁধে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চোর সন্দেহে রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ উপজেলার ঘাগড়া-ছিপান গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে। সে ঘাগড়া-ছিপান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আটককৃতরা হলেন উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের কাজিম উদ্দিন (৫৫) ও রফিকুল ইসলাম (৩৮)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার অপরাধে’ স্কুলছাত্র রিয়াদকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল ও তার ভাই কামরুল এবং প্রতিবেশী রশিদ।

প্রত্যক্ষদর্শী উথুরী গ্রামের ইমন (১৮), মোতালেব (৪৮) জানায়, বাজারের ব্যবসায়ী রশিদ, কামরুল, সিরাজ, আশরাফুল ও তার কয়েকজন সহযোগী রিয়াদকে বাজারের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায়। কিশোর রিয়াদ চিৎকার করে প্রাণভিক্ষা চাইলেও তাদের মন গলেনি। রিয়াদের মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর থেকে ব্যবসায়ী রশিদ, কামরুল, সিরাজ, আশরাফুলসহ বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী দোকানঘর বন্ধ করে পলাতক রয়েছে।

নিহত রিয়াদের দাদি খোদেজা খাতুন (৭৫) বলেন, মা মাবিয়া বেগম বাকপ্রতিবন্ধী। বাবা শাহিন সৌদি আরবে থাকেন। আমার নাতি চোর না। সে কখনো কারো কিছু চুরি করেনি। শত্রুতাবশত এরা আমার নাতিকে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার নাতি হত্যার বিচার চাই।

গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, রিয়াদের বিরুদ্ধে চুরি করার অনেক অভিযোগ আছে। চুরির মামলায় সম্প্রতি সে হাজতবাস করেছে।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গফরগাঁওয়ে চোর সন্দেহে গাছে বেঁধে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮