ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে ৮ আইএস জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত বছর ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেট (আইএস)-এর আট জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে শনিবার এ খবর প্রকাশ করেছে স্পুটনিক নিউজ।

২০১৭ সালের ৭ জুন চারজন বন্দুকধারী তেহরানে পার্লামেন্ট ভবনে হামলা চালায়। পার্লামেন্টে গুলির ঘটনার প্রায় আধা ঘণ্টা পর কয়েক কিলোমিটার দূরে শহরের দক্ষিণে ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবে নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলির ঘটনা ঘটে। দুটি হামলার ঘটনায় ১৭ জন বেসামরিক নাগরিক এবং সন্দেহভাজন পাঁচ হামলাকারীসহ ২২ জন নিহত হন।

তাসনিম নিউজ জানায়, তেহরান প্রসিকিউটর কার্যালয় শনিবার প্রথম প্রহরে আট আইএস জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়।

এই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে মে মাসের শুরুর দিক ইসলামিক রেভ্যুলুশনারি আদালত আট আইএস জঙ্গির মৃত্যুদণ্ড দেয়। ১১ জুন দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে ৮ আইএস জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৪:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮