ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ সভা, কমিটি গঠন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন প্রতিনিধিদলের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১ প্রশাসনে প্রটোকলের নামে জুনিয়রদের ওপর নির্যাতন, দুর্নীতির বীজ বপন হচ্ছে:মোহাম্মদ মুনীর চৌধুরী প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা সরকারের জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

মিরপুরে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, গাড়ি ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মাসুদ রানা।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হাসান মনজিল মোরশেদ জানান, মাসুদ রানা বিইউবিটির বিবিএ ডিপার্টমেন্টের ৩০ তম ব্যাচের শিক্ষার্থী ছিল। সকালে ক্যাম্পাসে আসার সময় দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা দ্রুত উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করছে পুলিশ। নিহত মাসুদ রানার বাড়ি দক্ষিণ বিসিল এলাকায়।

এ ঘটনার পর শিক্ষার্থীরা উত্তেজিত হওয়ায় আজকের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করা হয়েছে বলেও জানান ডেপুটি রেজিস্ট্রার।

এদিকে সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সড়কে নেমে পড়ে। পরে তারা বিভিন্ন পরিবহনের ৭/৮ টা মিনিবাস ভাঙচুর করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও বাসচালকের শাস্তি দাবি করেন।

শাহ আলী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর দিশারী পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি

মিরপুরে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০১:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮