ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা যায়, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীকে) আব্দুর রহিম আহমেদ, বিএনপি থেকে বহিষ্কৃত (ধানের শীষ প্রতীকে) এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত (গামছা প্রতীকে) রাহাত হাসান টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া এ পৌরসভায় তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন।

পৌরসভার মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় এ নির্বাচন ঘিরে গ্রামীণ জনপদের সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি ভোটকেন্দ্রে টহল দিচ্ছেন।

উল্লেখ্য, এ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত মেয়রপ্রার্থীর সমর্থনে বিএনপি ২৭ জুন তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিএনপি প্রার্থী এনামুল করিম অটল নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নির্বাচনের আগের দিন ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারায় দলের সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮