ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দলীয় নির্দেশ অমান্য করায় বিএনপি মেয়র প্রার্থী বহিষ্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

দলীয় নির্দেশ অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এনামুল করিম অটলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এনামুল করিম অটলকে বৃহত্তর জাতীয় স্বার্থে দলীয় প্রার্থী থেকে ২৬ জুন প্রত্যাহার করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দিয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচার শুরু করে।

কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে এনামুল করিম অটল প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। উল্লেখ্য, শনিবার বাসাইল পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দলীয় নির্দেশ অমান্য করায় বিএনপি মেয়র প্রার্থী বহিষ্কার

আপডেট সময় ০৯:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮