ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কালিহাতীতে নিখোঁজের পর পুকুরে শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের একদিন পর আনিসুর রহমান তুলা (৪৫) নামের এক মাদ্রাসার সহকারী শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর এলাকার নিজ বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান ওই গ্রামের ছাত্তার মাস্টারের ছেলে।

নিহতের বড় ভাই টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে আনিসুর বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার দুপুরে কালিহাতী থানায় ভাই নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, বিকালে স্থানীয় যুবকরা বল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। এ সময় তাদের পায়ের সঙ্গে নিহতের লাশের ছোঁয়া লাগে। পরে তারা লাশটি পুকুরের তীরে নিয়ে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন হাত-পা ও শরীর ইট দিয়ে বাঁধা লাশটি আনিসুর রহমান তুলা বলে শনাক্ত করে।

ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কালিহাতীতে নিখোঁজের পর পুকুরে শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

আপডেট সময় ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮