ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরেও ইসলামী আন্দোলনের চমক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দুই সিটি এবং নারায়ণগঞ্জ, রংপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পর এবার গাজীপুরের অনেকটা চমক দেখিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবারে নির্বাচনে ২৬ হাজার ৩৮১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি।

মঙ্গলবারের নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাসির উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট।

গত কয়েক বছর ধরেই বিভিন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে আসছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে না পারলেও প্রতিষ্ঠিত এবং আলোচিত অনেক দলের চেয়েই তারা বেশি ভোট পাচ্ছে।

গত ১৫ মে খুলনা সিটি নির্বাচনে ধর্মভিত্তিক এই দলটির মেয়র প্রার্থী মোজাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। এছাড়া গত ডিসেম্বরে রংপুর সিটির নির্বাচনে ২৪ হাজার ছয় ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এটিএম গোলাম মোস্তফা।

আগের বছর ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে সবচেয়ে বেশি ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত প্রার্থী মুফতি মাছুম বিল্লাহ হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিলেন ১৩ হাজার ৯১৪ ভোট।

এর আগে ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও তৃতীয় স্থান লাভ করে ইসলামী আন্দোলন। ঢাকা উত্তর সিটিতে ১৮ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় হন দলটির তরুণ নেতা শেখ ফজলে বারী মাসউদ। আর ঢাকা দক্ষিণে ১৪ হাজার ৭৮৪ ভোট পেয়ে তৃতীয় হন ইসলামী আন্দোলনের নেতা আবদুর রহমান।

গতকালের নির্বাচনে বেসরকারিভাবে গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টিতে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরেও ইসলামী আন্দোলনের চমক

আপডেট সময় ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮