ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত।আইএস-এর আঁতুড়ঘর সিরিয়া, যুদ্ধবিধ্বস্থ আফগানিস্তানের মেয়েরাও ‘ভাল আছেন’ ভারতের তুলনায়।

এছাড়া নাইজেরিয়া, পাকিস্তান, দুর্ভিক্ষপীড়িত সোমালিয়া— প্রতিটি দেশই এখন ভারতের থেকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে। থমসন রয়টার্সের সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। খবর আনন্দবাজার।

সাত বছর আগে প্রথম এই সমীক্ষা করেছিল থমসন রয়টার্স ফাউন্ডেশন। সেই তালিকায় ভারত ছিল চার নাম্বারে। এক নাম্বারে ছিল আফগানিস্তান। কিন্তু শেষ সাত বছরে আরও খারাপ হয়েছে ভারতের অবস্থা।

এই মুহূর্তে নারীদের জন্য সবচেয়ে বিপদের দেশের তালিকায় প্রথমেই আছে ভারতের নাম। পরেই আছে আফগানিস্তান। পাকিস্তান আগে ছিল তিন নম্বরে। সাম্প্রতিক সমীক্ষায় পাকিস্তান ছয় নম্বরে। তালিকায় দশটি দেশের নয়টিই এশিয়া বা আফ্রিকার। এর বাইরের একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। আব্রাহাম লিঙ্কনের দেশ এখন দশ নম্বরে।

বিশ্বের ৫৫০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা করেছে থমসন রয়টার্স ফাউন্ডেশন। মোট ছয়টি বিষয়কে সূচক হিসেবে বেছে নেয়া হয়েছিল। নারীদের জন্য স্বাস্থ্য, লিঙ্গবৈষম্য, যৌন নিগ্রহ, অন্যান্য নিগ্রহ, নারীপাচার, নারী নির্যাতনকারী সামাজিক কুপ্রথা— এই ছয়টি বিষয়ের ভিত্তিতেই সমীক্ষাটি করা হয়েছে।

কুপ্রথা, যৌন নিগ্রহ ও নারীপাচারে এক নাম্বারে ভারত। বাকি সূচকগুলোতে কোথাও দুই, কোথাও তিনে। যদিও অনেকের মতে, এই সমীক্ষা ভারতের ক্ষেত্রে হিমশৈলের চূড়া মাত্র।

তারা সামনে আনছেন ২০১৭ সালে ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষাকে। যে সমীক্ষায় জানা গিয়েছিল, ৭০ শতাংশ যৌন নিগ্রহের ক্ষেত্রেই অভিযোগ জানান না নারীরা। আসলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর।

যদিও নারীদের ওপর অপরাধের সংখ্যা বাড়ছে, এমনটা মানতে নারাজ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে তার দাবি, এখন অনেক বেশি সংখ্যক নারী অভিযোগ নথিভুক্ত করেন।

অপরাধের সংখ্যা আসলে সেভাবে বাড়েনি— এমনটাই দাবি রেখার। রয়টার্স জানাচ্ছে, সমীক্ষার রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

আপডেট সময় ০৯:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮