ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুর সিটির নির্বাচন খুলনাকেও হার মানিয়েছে: হাসান সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুরে পুলিশের সহযোগিতায় চর দখলের মতো ভোটকেন্দ্র দখল হয়েছে। গাজীপুর সিটির নির্বাচন খুলনাকেও হার মানিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনতাই করা হয়েছে। সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার রাতে টঙ্গীর বাসভবনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হাসান সরকার অভিযোগ করেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্রের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। প্রথমেই সকাল ১১টার মধ্যে শতাধিক কেন্দ্রের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়। দুপুর ২টার সময় রেজাল্ট শিটে স্বাক্ষর রেখে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোরবেলা থেকেই পুলিশ সাদা পোশাকে বিভিন্ন কেন্দ্রের পাশে ওত পেতে থেকে আমাদের এজেন্ট ও দায়িত্বশীল নেতাদের গ্রেফতার করে আতঙ্ক ছড়িয়েছে।

তিনি বলেন, আমাদের ২০ জন এজেন্ট ও কর্মীকে গ্রেফতার করেছে। আমরা একাধিকবার এজেন্টদের কেন্দ্রে ঢোকানোর চেষ্টা করেছি। প্রতিবারই আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমরা জনগণকে কথা দিয়েছিলাম নির্বাচনের শেষ পর্যন্ত থাকব।

বিএনপি প্রার্থী বলেন, প্রশাসনের সহযোগিতায় প্রকাশ্যে সিল মারার পরও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার উদ্দেশ্য হলো, এই সরকারের চরিত্রটুকু উন্মোচন করে দেয়া। নতুন প্রজন্ম আওয়ামী লীগের চরিত্রটা ভালো করে জানল। কোনো রক্তপাত ও প্রাণহানি না ঘটায় এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা কষ্ট স্বীকার করায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসান সরকার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরে থেকে ব্যালটে সিল মেরে ভেতরে এনে বাক্সে ভরা হয়েছে। এই নতুন প্রজন্মও জানল আওয়ামী লীগের চরিত্রটা কেমন। কেন্দ্র দখলকারী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত না হয়ে ধৈর্যধারণ করায় তিনি সব নেতাকর্মী ও এজেন্টদের ধন্যবাদও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুর সিটির নির্বাচন খুলনাকেও হার মানিয়েছে: হাসান সরকার

আপডেট সময় ০৯:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮