ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাই তিনজন করে সাংবাদিক ঢুকবেন

অাকাশ জাতীয় ডেস্ক:

সকাল ঠিক আটটা। গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বছির উদ্দিন উদয়ন একাডেমী ভোট কেন্দ্রে নির্বাচন কাভার করতে যাওয়া সাংবাদিকদের ভিড়। সিটি করপোরেশনের অন্যান্য কেন্দ্রের থেকে এখানে সাংবাদিকদের উপস্থিতির কারণ এখানে ভোট দেবেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।

ছোট্ট এই কেন্দ্রের বুথে প্রবেশের আগের মূল ফটকে দাঁড়ানো আছে দুইজন পুলিশ কনস্টেবল। ছয়জন করে ভোটারকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এরই মধ্যে খবর আসে হাসান উদ্দিন সরকার ভোট দিতে আসছেন। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের ব্যস্ততা বেড়ে যায়।

মেয়রপ্রার্থীর ভোটদানের চিত্র ধারণ করার জন্য সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চাইলে বাজে বিপত্তি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বলেন, একবারে তিনজন করে সংবাদিক ঢুকবেন।

কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা বলেন, একবারে এত লোক ঢুকলে জায়গা হবে না।

সাংবাদিকরা এ সময় ছবির গুরুত্বের কথা বললেও তা মানতে নারাজ পুলিশ সদস্যরা। পরে কথা হয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে। তিনিও একইসূরে কথা বলেন।

পরে বিএনপি প্রার্থী হাসান সরকার যখন কেন্দ্রের ভেতরে ভোট দিতে ঢুকেন তখন বেশিরভাগ সাংবাদিক ভেতরে প্রবেশ করেন। তখন অবশ্য পুলিশ সদস্যরা নীরবে দাঁড়িয়ে ছিলেন। তবে কক্ষটি ছোট হওয়ায় বিপুল সাংবাদিকদের কারণে হাসান সরকারের ভোট নিতে অনেকটা বেগ পেতে হয়।

সকাল আটটা ২০ মিনিটে ভোট দিয়ে সামনের খোলা জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান সরকার। তিনি কেন্দ্র ত্যাগের পরপর বেশিরভাগ সাংবাদিক ওই এলাকা ত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাই তিনজন করে সাংবাদিক ঢুকবেন

আপডেট সময় ১০:১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮