ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

১০ কেন্দ্রে এজেন্ট বের করার হাসানের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র থেকে এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার। মঙ্গলবার সকাল আটটা ২০ মিনিটে বছিরউদ্দিন উদয়ন একাডেমিতে ভোট দেয়ার পর তিনি এই অভিযোগ করেন।

বিএনপি প্রার্থী বলেন,‘এখন পর্যন্ত প্রায় ১০টি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। মারধর করা হচ্ছে। অভিযোগ জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে পাচ্ছি না। এভাবে এজেন্টদের বের করে দিয়ে যদি নির্বাচন হয় হাতলে শেষ পর্যন্ত কত ভোট পড়বে আমি জানি না।’

এছাড়া হাইকোর্টে থেকে গতকাল নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে নির্দেশ দেয়া হলেও পুলিশ তা মানছে না অভিযোগ করেছেন তিনি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না জানতে চাইলে হাসান উদ্দিন বলেন, ‘অবশ্যই থাকবো। ফেইলর ইজ দ্যা পিলার অব সাকসেস।’

নির্বাচনের কিভাবে মূল্যায়ন করছেন জানতে চাইলে বিএনপি প্রার্থী বলেন, সবকিছু দেখার পরই এ ব্যাপারে মূল্যায়ন করবো। আরেক প্রশ্নে হাসান উদ্দিন বলেন, জনগণ মেনে নিয়ে আমরাও মেনে নেব। এর আগে সকাল আটটায় গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন শেষ হবে বিকাল চারটায়।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ঘড়ি)।

এছাড়াও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

১০ কেন্দ্রে এজেন্ট বের করার হাসানের অভিযোগ

আপডেট সময় ০৮:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮