ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ গাড়ির ব্রেকফেল, অলৌকিকভাবে রক্ষা পেল যাত্রীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ (ব্রেকফেল) হারিয়ে ফেলে বাসটি। এ অবস্থায় চালক বিচক্ষণতায় অলৌকিকভাবে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের ৪০ যাত্রী। রোববার চট্টগ্রামের সাতকানিয়ায় এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বিকাল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা (চট্টমেট্রো চ-০১৭৬) বাসটি ৪০ যাত্রী নিয়ে উপজেলার মৌলভীর দোকান এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ (ব্রেকফেল) হারিয়ে ফেলে। এ অবস্থায় চালক বিচক্ষণতার সঙ্গে প্রায় দেড় কিলোমিটার চালিয়ে আন্ধারমার দরগাহ এলাকা পর্যন্ত পৌঁছান।

পথিমধ্যে চালক বিভিন্ন স্থানে গাড়িটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে দক্ষ বিচক্ষণ চালকের বুদ্ধিমত্তার কারণে নিরাপদে রক্ষা পান গাড়িতে থাকা শিশু, নারীসহ ৪০ যাত্রী। পরে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির ভেতরের যাত্রীদের উদ্ধার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হঠাৎ গাড়ির ব্রেকফেল, অলৌকিকভাবে রক্ষা পেল যাত্রীরা

আপডেট সময় ০৭:৩০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮