ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডোবার পানিতে ভেসে উঠলো নিখোঁজ ৩ ভাই-বোনের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে বাড়ির পাশের ডোবার পানিতে ভেসে উঠলো এক দিন আগে নিখোঁজ তিন ভাই-বোনের প্রাণহীন নিথর দেহ। রোববার সকালে জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামে আপন খালু পরশ আলীর বাড়ির ডোবায় জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত উল্লাহ (৪) নামে তিন ভাই-বোনের লাশ মেলে।

তারা করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাঙপাড়া গ্রামের হেলাল উদ্দিনের সন্তান। এ হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঈদের দাওয়াত উপলক্ষে দুদিন আগে বড় খালার বাড়িতে বেড়ানোর জন্য তিন ভাই-বোন উত্তর আশতকা গ্রামের খালা বাড়িতে যায়।খালু পরশ আলীর বাড়ির পাশে খেলা করতে গিয়ে শনিবার দুপুর থেকে নিখোঁজ হয় তারা।

অনেক খোজাখুজি এমনকি পুকুর-ডোবায় জাল ফেলেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার ভোর ৫টার দিকে খালু পরশ আলীর বাড়ির পাশের ডোবার পানিতেই ভেসে উঠে নিখোঁজ এ তিন ভাই-বোনের লাশ।

স্থানীয়দের ধারণা, পরিবারের অন্যদের চোখ ফাঁকি দিয়ে দিনের কোনো এক সময় ডোবার পানিতে পড়ে একে অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় এ অবুঝ তিন শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডোবার পানিতে ভেসে উঠলো নিখোঁজ ৩ ভাই-বোনের লাশ

আপডেট সময় ০৮:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮