ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

শ্রীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ঝুমা আক্তার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর পালিয়েছে শামীম আহমেদ। শনিবার দিবাগত রাতে মুলাইদ এলাকার (মাজম আলী মোড়) আনিছুর রহমানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ঝুমা আক্তার (২২) ঈশ্বরগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আহম্মদ আলীর মেয়ে এবং উপজেলার মুলাইদ এলাকার বদর স্পিনিং মিল কারখানার শ্রমিক।

পলাতক স্বামী শামীম আহমেদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং পাশের রঙ্গীলা বাজার এলাকার আনোয়ারা নিটট কম্পোজিট কারখানায় শ্রমিকের কাজ করেন। বাড়ির মালিকের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, প্রায় এক বছর আগে শামীম তার স্ত্রী ঝুমাকে নিয়ে উপজেলার মুলাইদ এলাকার (মাজমআলী মোড়) আনিছুর রহমানের বাড়ি ভাড়া নেয়। স্বামী-স্ত্রী উভয়েই ঈদের ছুটি শেষে গত শুক্রবার বাড়ি থেকে শ্রীপুরের ভাড়া বাড়িতে আসেন।

শনিবার সন্ধ্যায় তারা অফিস থেকে এসে ঘরের কাজ শেষে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে মাজম আলী মোড়ের নিরাপত্তাকর্মী আব্দুস সাত্তার আনিছকে ব্যাগ হাতে নিয়ে চলে যেতে দেখলে তার সন্দেহ হয়। পরে আনিছকে জিজ্ঞাসা করলে তিনি ব্যাগ রেখে প্রাকৃতিক কাজ সেরে আসার কথা বলে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মী বাড়ির মালিককে জানালে হত্যার ঘটনা প্রকাশ পায়।

শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে স্ত্রী ঝুমা আক্তারকে হত্যা করা হয়েছে তা জানা সম্ভব হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

শ্রীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

আপডেট সময় ১২:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮