ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

সিনেমায় সুযোগের নামে অশালীন প্রস্তাব, পরিচালক গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিনেমায় সুযোগ করে দেয়ার কথা বলে এক নারীকে যৌন হেনস্তার চেষ্টা ও অশালীন প্রস্তাবের অভিযোগ উঠেছে অর্ণব রায় নামে এক পরিচালকের বিরুদ্ধে। দীর্ঘ দিন ওই পরিচালকের কুপ্রস্তাব না মানায় হেনস্তা, এমনকি প্রাণে মারারও হুমকি দেয়া হয়।

শুক্রবার রাতে এ অভিযোগে কলকাতার অর্জুনপুর এলাকা থেকে শর্টফিল্ম পরিচালক অর্ণব রায়কে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। খবর আনন্দবাজার।

অভিযোগকারী নারী জানিয়েছেন, অর্ণবের ছেলে এবং তার মেয়ে বাগুইআটির একটি বেসরকারি স্কুলে একসঙ্গেই পড়ত। সে সূত্রেই অর্ণবের সঙ্গে তার আলাপ হয়।

২০১৫ সালে প্রথম দিকে কোনো সমস্যা না হলেও কিছু দিন পর থেকেই সিনেমায় কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফোনে বারংবার অশালীন প্রস্তাব দেন অর্ণব। পরে অর্ণবকে এড়ানোর জন্য ২০১৬ সালে তিনি নিজের ফোন নম্বর পর্যন্ত বদলে ফেলেছিলেন। এতে কিছু দিনের জন্য মুক্তি মিলেছিল ঠিকই, কিন্তু পরে যে বেসরকারি হাসপাতালে ওই নারী চাকরি করে, সেখানের ‘ল্যান্ড লাইনে’ অর্ণব তার পর নিয়মিত ফোন করতে শুরু করেন।

ওই নারী বলেন, অর্ণবের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু পরিবারের বাধায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি আরই খারাপ হয় এ বছরের ২৭ মার্চ। সেই দিন কেষ্টপুরে বাড়ি গিয়ে চড়াও হন অর্ণব। বাড়িতে ওই নারীকে না পেয়ে তার শাশুড়িকে হুমকি দেন এবং তার চরিত্র সম্পর্কে নানান মন্তব্য করেন। পরে যে সংস্থায় কর্মরত সেখানেও ই-মেঅল করেন অর্ণব। একপর্যায়ে ওই নারী থানায় অভিযোগ দেন এবং এফআইআর করা হয় বাগুইআটি থানায়।

অবশেষে শুক্রবার রাতে অর্জুনপুর এলাকা থেকে অর্ণব রায়কে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

সিনেমায় সুযোগের নামে অশালীন প্রস্তাব, পরিচালক গ্রেফতার

আপডেট সময় ১২:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮