ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

টাঙ্গাইলে মাঠে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের সদর উপজেলায় আবদুল মান্নান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, দুগ্রুপের কোন্দলের জেরে গোলাগুলির ঘটনায় ওই ব্যবসায়ীর নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চারাবাড়ি এলাকায় এসডিএসয়ের মাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুল মান্নানের বাড়ি উপজেলার চারাবাড়ি গ্রামে।

টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, ভোরে মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের কোন্দলে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

টাঙ্গাইলে মাঠে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ

আপডেট সময় ০৮:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮