ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ঈদের রাতে নিখোঁজ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ঈদের রাতে নিখোঁজের দুদিন পর ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার এমসিবাজার-শিশুপল্লী সড়কের মাজম আলী মোড় থেকে লাশটি উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত নজরুল টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি ভিন্ন এলাকা থেকে গাছ (কাঠ) কিনে স্থানীয় এমসিবাজারে বিক্রি করতেন।

নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদের দিন শনিবার পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে শালা আলীম উদ্দিনের ছেলে মোক্তার হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা চান নজরুল। তবে মোক্তার টাকা দেননি।

এর পর নজরুল নিজ বাড়িতে লোকজন না থাকায় শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা বলেন। তখন মোক্তারকে সঙ্গে করে নজরুলকে বাড়িতে পাঠান তার স্ত্রী।

জসীম জানান, নজরুলকে বাড়ি পৌঁছে ফোন করে জানাতে বলেছিলেন তার স্ত্রী। কিন্তু গভীর রাতেও তিনি ফোন করেননি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর স্ত্রী খোঁজ নিয়ে জানতে পারেন নজরুল বাড়ি ফেরেননি।

পরে রোববার মোক্তারকে খবর দিয়ে এনে নজরুলের নিখোঁজের বিষয়ে জানতে চান তার পরিবারের লোকজন। মোক্তার জানান, শনিবার রাতে নজরুলকে তিনি এমসিবাজারে পৌঁছে দিয়েছেন। এর পর আর কিছুই তিনি জানেন না।

এদিকে সোমবার সকালে স্থানীয়রা মাজম আলী মোড়ে বস্তার ভেতর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে বস্তা খুললে স্থানীয়রা ব্যবসায়ী নজরুলের লাশ শনাক্ত করেন।

শ্রীপুর থানার এসআই মোহসীন হোসাইন জানান, নিহতের গলায় রশি দিয়ে পেঁচানোর মতো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে রাতের আঁধারে লাশ চটের বস্তায় ভরে সড়কের পাশে ফেলে রেখে গেছে।

নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ঈদের রাতে নিখোঁজ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮