ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আমেরিকার আছে : ট্রাম্প তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের গলাকাটা অবস্থায় ইকোপার্কের জঙ্গলে হাঁটা শিশুটি মারা গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

গাজীপুরে সোমবার থেকে আবার নির্বাচনী প্রচার

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্বিতীয় দফা তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরশন নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে কাল সোমবার। আগামী ২৬ জুন নেয়া হবে ভোট।

গাজীপুরে ভোট অনুষ্ঠানে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হওয়ার গত ১৩ মে ইসির সভায় ২৬ জুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ১৮ জুনের আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারবেন না বলে নির্দেশনা দেয়া হয়।

কিন্তু তাই বলে প্রার্থীরা বসে থাকেননি। বিশেষ করে প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার ইফতার মাহফিল ও নানা সামাজিক অনুষ্ঠানের আড়ালে নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন।

কাল সোমবার থেকে সরাসরি নির্বাচনী প্রচার চালাতে পারবে প্রার্থীরা। সেভাবে প্রস্তুতি ও সূচিও তৈরি করেছেন তারা।

জাহাঙ্গীর আলম কাল সকালে টঙ্গীর বোর্ডবাজারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রচার শুরু করবেন। তার ভাষ্য, ‘দেশের বীর সেনানী মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে কাল নির্বাচনী প্রচার শুরু করব।’তিনি কাল ১০টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার পথসভা করবেন বলে জানান।

বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার কাল দুপুরের পর পুবাইলের দিকে নির্বাচনী প্রচারে যাবেন। সেখানে তিনি গাড়িতে থেকে গণসংযোগ করবেন। এর আগে সকালে তিনি বাড়িতে দলের নেতাদের নিয়ে বৈঠক করবেন।

সিটি করপোরশেন নির্বাচনের প্রথম দফা তফসিল অনুযায়ী গত ১৫ মে গাজীপুর ও খুলনা সিটির নির্বাচন হওয়ার কথা ছিল। সেদিন খুলনা সিটির ভোট হলেও সীমানা নিয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে ৬ মে গাজীপুরের ভোট স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং ইসি পৃথক তিনটি আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ২৮ জুনের মধ্যে গাজীপুরের নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয় ইসিকে।

সামনে রমজান মাস ছিল বলে মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর ও হাসান সরকার চেয়েছিলেন ঈদের পর ২৬ জু-২৭ জুন যেন ভোটের তারিখ নির্ধারণ করে ইসি।

এরপর ১৩ মে ইসির সভায় ২৬ জুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। আর ১৮ জুনের আগে প্রার্থীরা কোনো প্রচার চালাতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

৫৭টি ওয়ার্ড নিয়ে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর। এর ভোটার ১১ লাখের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী

গাজীপুরে সোমবার থেকে আবার নির্বাচনী প্রচার

আপডেট সময় ১০:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮