ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

নোয়াখালীতে বাস-অটো সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর এলাকার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশা চালক রাকিব।

আহতদের মধ্যে একই এলাকার আবদুলকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। সোনাইমুড়ী থানার ওসি মো. নাছিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

ওসি নাছিম উদ্দিন বলেন, অটোরিকশাটি কাঁঠালিয়া থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে বাস-অটো সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

আপডেট সময় ০৫:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮