ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

জাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে জাকাতের কাপড় বিতরণের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছবি রাণী দাস নামে এক নারী মারা গেছেন।

তিনি উপজেলার চন্দনগাতী নিশিপাড়া গ্রামের মঙ্গল চন্দ্র দাসের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ নারী। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বাড়িতে জাকাতের কাপড় নেয়ার জন্য শত শত মানুষ জড়ো হয়। কাপড় বিতরণ শুরু হলে সবাই আগে কাপড় নেয়ার জন্য হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে এক নারী নিহত ও বেশ কয়েকজন আহত হন।

এব্যাপারে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী বেলকুচি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাসের দাবি নিহত ছবি রাণী দাস বয়োবৃদ্ধ হওয়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে মারা গেছেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকিল হামজা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজনকে হাসপাতালে আনলে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত অবস্থায় বেশ কয়েকজনকে আনা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বেলকুচি থানার ওসি আব্দুর রাজ্জাক একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

জাকাত আনতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

আপডেট সময় ১২:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮