ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শরীয়তপুরে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চরজুসিরগাও এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রুহুল আমিন বাঘা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার নাগের পাড়া ভদ্রচাপ ব্রিজের ঢালের পাট ক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমিন বাঘা চরজুসরগাও গ্রেমের মোসলেম বাঘার ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ডিবি পুলিশ গোসাইরহাটের ইদ্রিলপুর নতুন বাজারে অভিযান চালায়। টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করে।এতে মাদক ব্যবসায়ী রুহুল আমিন বাঘা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থালেই মারা যায়।

এ সময় ডিবি পুলিশের এএসআই আহসান হাবীব ও কনস্টেবল মতিউর রহমান আহত হয়।

ঘটনাস্থাল থেকে ৯টি ককটেল, ২৮৩টি ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাজা,একটি দেশীয় ওয়ান শুটার,দুই রাউন্ড গুলি, দুইটি ছোরা, একটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিহত পরিবারের দাবি, ইদ্রিলপুর নতুন বাজারে এলাকা অভিযান চালিয়ে রুহুল আমিন বাঘাকে বিকাল ৩টায় আটক করে রাতে ভদ্রচাপ এলাকায় নিয়ে গুলি করে পুলিশ হত্যা করেছে। স্থানীয় মাইন উদ্দিন ঢালিসহ স্থানীয় শত্রুরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। তারা এ হত্যার বিচার চায়।

এ ব্যাপারে নিহত রুহুল আমিন বাঘার বড়ভাই নুর মোহাম্মদ বাঘা বলেন, আমার ভাইকে ষড়যন্ত্র করে মাইন উদ্দিন ঢালি পুলিশের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে ইদিলপুর নুতন বাজার এলাকা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

গোসাইরহাট থানার ওসি মেহেদী মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বড় একটি ইয়াবা চালান নাগেরপাড়া ভদ্রচাপ এলাকা দিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ভদ্রচাপ ব্রিজ এলাকায় ডিবি ও গোসাইরহাট থানা যৌথ অভিযান চালায়।

তিনি জানান, এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে পাটক্ষেতে পড়ে থাকে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। রুহুল বাঘা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

শরীয়তপুরে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮