ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজে আগুন, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বঙ্গোপসাগরে ভাসমান একটি পণ্যবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের মধ্যে আটকেপড়া ২২ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে জাহাজে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

ভারতের উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, স্যান্ডস হেড থেকে ৫৫ নটিক্যাল মাইল দূরে ‘এমভি এসএসএল কলকাতা’ নামের একটি জাহাজে আগুন লাগে। জাহাজটিতে কন্টেইনার ভরা ছিল। বুধবার রাত ১২টার দিকে জাহাজটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ জাহাজের কাছে পৌঁছে যায় ভারতের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজকিরণ’। আকাশপথে নজরদারি চালাতে হলদিয়া থেকে যায় উপকূলরক্ষী বাহিনীর ডরনিয়ার বিমান।

প্রাথমিকভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। এরপর দুপুরে সব ক্রু-মেম্বারকেই উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে। আগুনের জেরে ইতিমধ্যেই ওই জাহাজের ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজে আগুন, ভিডিও

আপডেট সময় ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮