ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মীকে হত্যা করে টাকা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর জেলার রাজৈরে দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল চৌধুরী (৩৫) গোপালগঞ্জ সদর উলপুর গ্রামের মো. ইব্রাহিম চৌধুরীর ছেলে ও গ্রামীণ ব্যাংক টেকেরহাট খালিয়া শাখার মাঠকর্মী।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, টেকেরহাট খালিয়া শাখার মাঠকর্মী সোহেল চৌধুরী বেলা ১১টার দিকে এলাকায় লোনের কিস্তির টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন।

সীমান্তবর্তী নয়াকান্দি গ্রামের বেপারিপাড়া এলাকার একটি পাটক্ষেতের মাঝের রাস্তায় গেলে সেখানে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে সোহেলের ওপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সঙ্গে থাকা প্রায় এক দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা ওই ছিনতাইকারীদের গ্রেফতার করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

দিনদুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মীকে হত্যা করে টাকা ছিনতাই

আপডেট সময় ০২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮