ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ঈদের কেনাকাটার কথা বলে তরুণীকে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিয়ের আশ্বাস ও ঈদের কেনাকাটার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে কথিত প্রেমিক বাদশা (২৫) ও তার সঙ্গীরা।

খবর পেয়ে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে বাদশা, এরশাদ (২৪) ও মো. রুস্তমকে (২১) আটক করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার বাদশা ও তার অপর দুই বন্ধু। অপর আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন রাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. বিএনএম শোভন খাঁন।

জানা গেছে, এক মাস আগে ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বাদশা। রোববার ওই ছাত্রীকে ফুসলিয়ে বিয়ের আশ্বাস ও ঈদের কেনাকাটার কথা বলে বিন্নাটি নামক স্থানে আসতে বলে। প্রেমিক বাদশার ডাকে সাড়া দিয়ে ছাত্রী ওই স্থানে গেলে বাদশা ও তার বন্ধুরা তাকে ছোট আজলদী (নারান্দি) ঈদগাহের পেছনে কলাবাগানে নিয়ে পালাক্রমে রাতভর ধর্ষণ করে।

এলাকাবাসী ওই কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটানায় পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

ঈদের কেনাকাটার কথা বলে তরুণীকে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ

আপডেট সময় ০৯:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮