ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে ২০ ঘন্টায় দু’শিশুর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে শাওন আলী (১২) ও তারেক হোসেন (১১) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল।

শাওন আলী শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর টাওয়ারপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে এবং তারেক হোসেন উপজেলার মনাকষার আবুল কালামের ছেলে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দুপুরে শাওন ও তারেক পাগলা নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীতে ডুবে যায়। সোমবার রাতে শাওনের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখলে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই নদী থেকে শাওনের মরদেহ উদ্ধার করে এবং মঙ্গলবার সকালে উদ্ধার করে তারেক হোসেনের মরদেহ। তারেক হোসেন বেশ কয়েকদিন আগে তার নানির বাড়িতে বেড়াতে আসে বলে জানিয়েছে তার পরিবার।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সিরাজউদ্দিন শিশু দুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, শাওন ও তারেকের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে ২০ ঘন্টায় দু’শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮