ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মোটরসাইকেল থেকে নামিয়ে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা

হাতুড়িপেটায় আহত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে একটি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলামকে (৫০) হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষককে রাতেই পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার আন্দারমানিক গ্রামের কাছেম আলী সরদারের ছেলে ও উপজেলার পশ্চিম মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম রোববার রাত ১০টার দিকে মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে কালিরহাট এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা টেনেহেঁচরে মোটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে য়ায়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার শিক্ষকের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মোটরসাইকেল থেকে নামিয়ে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা

আপডেট সময় ০৯:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮