ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিজিএফ চাল আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল গিয়াস

অাকাশ জাতীয় ডেস্ক:

রোজা রেখে পরিবারের সদস্যদের জন্য ভিজিএফ চাল আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল গিয়াস উদ্দিন। চাল আনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি।

নিহত গিয়াস উদ্দিন (৫৫) হাটহাজারী বাজারের পশ্চিমে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দেওয়ান নগর এলাকার হাদী বাড়ি প্রকাশ উকিল বাড়ির মৃত মো. মফিজুর রহমান মাস্টারের ছেলে।

রোববার বেলা ১০টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে ভিজিএফ চাল বিতরণ শুরু করে পৌর কতৃর্পক্ষ।

চাল বিতরণের পূর্বে ভিজিএফ কার্ডপ্রাপ্তরা পৌরসভার পুরাতন ভবনের বারান্দায় লাইনে দাঁড়িয়ে অবস্থান নেয়। এ সময় ভিজিএফ কার্ড নিয়ে অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে ছিলেন গিয়াস উদ্দিনও। হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হাটহাজারী মডেল থানার অফিসার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর বিষয়টি নিশ্চিত করেন।

হাটহাজারী পৌরসভার প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন বলেন, ঘটনার সময় তেমন কোনো ভিড় বা হৈ-হুল্লা কিছুই ছিলনা। তিনি হঠাৎ সারিবদ্ধ লাইন থেকে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

নিহতের পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিজিএফ চাল আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল গিয়াস

আপডেট সময় ১০:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮