ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

কাপাসিয়ায় ক্রিকেট খেলায় হেরে কিশোরকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় বাজিতে ক্রিকেট খেলে হেরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের খেলোয়াড়রা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মামুন (১৮) উপজেলার আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি। আর গ্রেফতার শাওন বর্মণ (১৭) একই এলাকার পরিদাশ বর্মণের ছেলে।

শনিবার গ্রেফতারকৃতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার আড়াল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আড়াল গ্রামের উঠতি বয়সের কিশোরদের দুটি পক্ষ বাজিতে ক্রিকেট খেলে একটি পক্ষ হেরে যায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে বাড়ি ফেরার পথে আড়াল বাজারের একটি ইটভাটার পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষরা নিহত মামুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন খুবই দরিদ্র পরিবারের এবং সে রাজমিস্ত্রির কাজ করত।

নিহতের মা হাদিয়া বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল মিয়া জানান, গ্রেফকারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

কাপাসিয়ায় ক্রিকেট খেলায় হেরে কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮