ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

সমর্থকদের আনন্দ দিতে নাচলেন জ্যাকব জুমা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে নেচে গেয়ে সমর্থকদের মাতিয়ে তুলেছেন।

৭৬ বছর বয়সী জুমার নাচ ও গানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে জুমার সঙ্গে তার সমর্থকদেরও নাচতে ও গাইতে দেখা যায়।

নয় বছর ক্ষমতায় থাকার পর গত ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জ্যাকব জুমা। দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগে ১৬টি মামলায় এখন বিচারের মুখোমুখি তিনি।

যদিও এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তার দাবি। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, শুক্রবার ডারবান হাই কোর্টে এমনই একটি মামলায় হাজিরা ছিল জুমার।

এই মামলায় তার বিরুদ্ধে আড়াইশ কোটি ডলারের অস্ত্র কেনায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে। গত শতকের ৯০ এর দশকে এই সমরাস্ত্র কেনার সময় জুমা ছিলেন উপ-রাষ্ট্রপতি।

আদালতে মামলাটির বিচার শুরুর দিন ঠিক করার শুনানি যখন চলছিল, তখন বাইরে ছিল জুমার সমর্থকদের ভিড়। তারা জুমা-জুমা স্লোগানে সমর্থন প্রকাশ করছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এই নেতার প্রতি।

কালো রঙের স্যুট ও লাল টাই পরা জুমা আদালত থেকে বেরিয়ে আসার পর সমর্থকদের একটি সমাবেশে যোগ দেন। সেখানেই নেচে, গেয়ে নিজের নির্দোষিতার কথা বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সমর্থকদের আনন্দ দিতে নাচলেন জ্যাকব জুমা

আপডেট সময় ০১:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮