ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ঢাকার শিক্ষার্থী

ফুয়াদ দিশানের নিথর দেহ

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ঢাকার ‘ও’ লেভেলের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে।

এ ঘটনায় ফয়েজপুর গ্রামের ওই বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। নিহত ওই শিক্ষার্থীর নাম ফুয়াদ দিশান (১৭)। সে ঢাকার কলাবাগানের লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের ছেলে ও ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী শিক্ষার্থী।

দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঢাকার কলাবাগান লেক সার্কাস রোডের মো. ফজলুর রহমান সেলিমের একমাত্র ছেলে ফুয়াদ দিশান তার বন্ধু ফয়েজপুর গ্রামের আশ্রাব খন্দকারের ছেলে এটিএম আজরাব খন্দকারের সঙ্গে শুক্রবার সকালে ওই গ্রামে বেড়াতে আসে। সকাল ১১টার দিকে যমুনা নদীতে (শাখা নদী) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে।

একপর্যায়ে সাঁতার না জানা ফুয়াদ পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টার দিকে ফুয়াদকে উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ আলমগীর হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্টের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল ঢাকার শিক্ষার্থী

আপডেট সময় ১০:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮