ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

দিনাজপুরে গরুতে ক্ষেত খাওয়ায় প্রাণ গেল কৃষকের

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জে গরুতে বাদাম ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহম্মেদ আলী (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর বাজারের পাশে আরাজি মিলনপুরে এ ঘটনা ঘটে। নিহত আহম্মেদ আলী উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের মৃত তাহের আলী আকন্দের ছেলে।

আহতরা হলেন- উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী মোছা. আমীরজান (৬০), ছেলে আবদুর রহিম (৩৪), নাজিম উদ্দিন (২৮), মোহাম্মদ আলীর স্ত্রী মোছা. অবিরন (৪০), মো. হাবিবুর রহমানের ছেলে শাকিল ইসলাম (১৬)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আহম্মেদ আলী দুপুর আড়াইটার সময় বাড়ির পাশে বাদাম ক্ষেতে গিয়ে দেখেন একই গ্রামের কুদ্দুসের (৩৭) গরু বাদাম ক্ষেত খাচ্ছে। এ সময় তিনি গরুটি ধরে নিয়ে আসছিলেন।

গরুর মালিক দেখতে পেয়ে গরু ধরে নিয়ে যেতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় কুদ্দুসের পরিবারের লোকজন দেখতে পেয়ে ছুটে এসে বৃদ্ধ কৃষক আহম্মেদ আলীকে লাঠি দিয়ে পেটায়। এতে ঘটনাস্থলেই আহম্মেদ আলী মারা যায়।

এ খবর পেয়ে আহম্মেদ আলীর ছেলেমেয়ে এবং পরিবারের সদস্যরা ছুটে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ পাঁচজন আহত হয়।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

দিনাজপুরে গরুতে ক্ষেত খাওয়ায় প্রাণ গেল কৃষকের

আপডেট সময় ০৯:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮