ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইভিএম সুষ্ঠু নির্বাচনের যন্ত্র: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

ইলেকট্রনিকস ভোটিং মেশিনকে (ইভিএম) একটি সুষ্ঠু নির্বাচনের যন্ত্র উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যবহার সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ইভিএম ব্যবহারের ব্যাপারে সব রাজনৈতিক দল ও ভোটাররা যদি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে ইভিএম ব্যবহার করা হবে।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে বিএনপি কিংবা অন্য কোনো দলের বিরোধিতা নেই। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এটা (ইভিএম) চায় না। আমরা যদি দেখাতে পারি এটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের একটি যন্ত্র, তাহলে আমরা আশা করি তারা সম্মত হবে।

বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এর আগে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানেও ইভিএম মেশিনের সুফল সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি।

এ সময় উপস্থিত সংবাদকর্মীরা সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে জানতে চাইলে সিইসি নুরুল হুদা জানান, গত নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবার নির্বাচন কমিশন মনে করলে সেনা মোতায়েন হতে পারে। এটা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ৮ ধাপ অবনমন ঘটেছে।

গণতন্ত্রের পূর্বশর্ত যেহেতু নির্বাচন- সে ক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিবেদন কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমি প্রতিবেদনটি পড়িনি, না পড়ে বলা যাবে না। আর কেন প্রভাব পড়বে, কোথায় বিদেশে কী বলল? তাদের দেশের প্রতিবেদনে আমাদের নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

ইভিএম সুষ্ঠু নির্বাচনের যন্ত্র: সিইসি

আপডেট সময় ০৭:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮