ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫ বছর ধরে নৌকায় ভোট দিতে পারি না: আইভী

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ১৫ বছর ধরে আমরা নৌকায় ভোট দিতে পারি না। আমাদের প্রাণের মার্কায় ভোট দেয়া থেকে আমরা বঞ্চিত। এবার আমরা নৌকায় ভোট দিতে চাই।

তিনি বলেন, প্রার্থী যে হোক কোনো সমস্যা নেই। আমরা কেবল আমাদের নিজস্ব প্রার্থী চাই। একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে দাবি, নারায়ণগঞ্জের ৫টি আসনে যেন নৌকার প্রার্থী দেয়া হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে এবার আমরা নৌকার প্রার্থী চাই।

সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাবিলের মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আয়োজিত ইফতার মাহলিফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আইভী।

তিনি বলেন, আমি আপনাদের মনের কথা, ব্যথা, সবই বুঝি। আপনাদের মতো আমিও একজন শেখ হাসিনার কর্মী। নারায়ণগঞ্জ-৫ আসনে আপনাদের যে দাবি নৌকার প্রার্থী দেয়া হয়, এটা আমারও দাবি। আপনাদের এই দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে করবো। তবে আপনাদের কাছে অনুরোধ করবো এই ইফতার মাহফিলে দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেন।

মেয়র আইভী বলেন, সবাই এখানে এসেছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু সব কথার শেষ কথা হলো প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমাদের প্রধান কাজ হচ্ছে নৌকা প্রতীককে জয়ী করা।

জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আবু সুফিয়াসের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আইয়ূব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, প্রচার সম্পাদক খালিদ হাসান, সদস্য শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকনউদ্দিন আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন ও বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সাগর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫ বছর ধরে নৌকায় ভোট দিতে পারি না: আইভী

আপডেট সময় ১০:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮