ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত

অাকাশ জাতীয় ডেস্ক:

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার। মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়া হয়েছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে।

সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমান বাহিনীর প্রধান পদে তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে তাকে অবসর দিয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আবু এসরার প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত

আপডেট সময় ০১:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮