ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাজীগঞ্জে রাতে নিখোঁজ, ভোরে পুকুরে ভেসে উঠল ৪ শিশুর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরে হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সি মোহাম্মদ মনির জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মৃতদেহগুলো ভাসতে দেখেন। এর পরই তাদের লাশ উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠার খবর পাই। এসআই জয়নাল আবদীনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এদিকে মৃত চার শিশুর লাশ দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করছে। একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাজীগঞ্জে রাতে নিখোঁজ, ভোরে পুকুরে ভেসে উঠল ৪ শিশুর লাশ

আপডেট সময় ০৯:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮