ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অবশেষে ইতালিতে সংকট কাটিয়ে নতুন সরকার গঠন

ইতালিতে নতুন জোট সরকার গঠন

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে দীর্ঘ চার মাস পর ইতালিতে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট কাটিয়ে চার দিনের মধ্যে নতুন জোট সরকার গঠন করা হয়েছে। অনেক চড়াই উৎরাই পার করে শুক্রবার প্রধানমন্ত্রী জুসেপ্পে কনতে মন্ত্রিসভার সদস্যদের নাম অনুমোদন দেন দেশটির ১২তম প্রেসিডেন্ট সেরজো মাত্তারেল্লি।

অনুমোদন দেয়ার পর শুক্রবার শপথ পাঠ করানো হয় নতুন মন্ত্রী পরিষদকে। ফাইভ স্টার মুভমেন্টের লুইজি দি মাইও ও ডানপন্থী লেগা নর্দ দলের মাত্তেও সালভিনিকে নিয়ে নতুন জোট সরকার গঠিত হল।

উল্লেখ্য, গত ৪ মার্চ বহুল আলোচিত ইতালিতে একটি সাধারন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্দিষ্ট কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে নির্বাচনের চার মাস পরেও দেশটি সরকার গঠন করতে সক্ষম হয়নি।

নির্বাচনে ফাইভ স্টার মুভমেন্ট পায় ৩২ শতাংশ ভোট এবং লেগা নর্দ পায় ১৮ শতাংশ ভোট। ফলে এই দুই দলের জোটকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হলে গত ২৮ মে প্রথম দফায় মন্ত্রিসভার নাম প্রস্তাব করলে সেখানে থাকা অর্থমন্ত্রীর নাম নিয়ে আপত্তি তুলেন প্রেসিডেন্ট সেরজো মাত্তারেল্লো।

এরপর ৩১ মে নতুন মন্ত্রিসভার তালিকা নিয়ে গেলে তা অনুমোদন করেন প্রেসিডেন্ট মাত্তারেল্লো। পরে দ্বিতীয় দফায় অর্থমন্ত্রীর পদে জোভানি ত্রিয়ার নাম প্রস্তাব করা হলে মেনে নেন তিনি।

আইনের অধ্যাপক জুসেপ্পে কনতের নেতৃত্বে নতুন পপুলিষ্ট সরকার ক্ষমতা নিলেন। নতুন সরকারের শিল্প ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ফাইভ স্টার মুভমেন্ট দলের নেতা লুইজি দি মাইয়ো।

অন্যদিকে লেগা নর্দ দলের নেতা মাত্তেও সালভিনি পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বতন্ত্র মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এনজো মোয়াভেরো মিলানেসি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ফাইভ স্টার নেতা এলিজাবেত্তা ট্রেন্টা।

ফাইভ স্টার মুভমেন্ট দলের নেতা লুইজি ডি মাইয়ো এবং লেগা নর্দ নেতা মাত্তেও সালভিনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ফাইভ স্টার-লেগা নর্দ সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার দেয়া সব শর্ত পূরণ করেছেন।

প্রধানমন্ত্রী জুসেপ্পে কনতে ক্ষমতা গ্রহণের পর বলেন, সরকার গঠনের চুক্তিতে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গীকার অনুধাবনে আমরা নিবিড়ভাবে কাজ করে যাব।

এদিকে লেগা নর্দ দলের নেতা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি ইতিমধ্যে ইতালিতে বসবাসরত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশ ফেরত দেয়ার ঘোষণা দেন তার নির্বাচনী ইশতেহারে যা বিতর্ক সৃষ্টি করেন। তার এমন বক্তব্যে ভয় আতংকে রয়েছেন বাংলাদেশি অভিবাসীসহ অন্যান্য অভিবাসীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

অবশেষে ইতালিতে সংকট কাটিয়ে নতুন সরকার গঠন

আপডেট সময় ১০:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮