ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

হাজীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে সুমনের হাতে খুন হয়েছেন তার বাবা তাজুল ইসলাম (৫৫)। রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া কামিজ উদ্দিন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বিকাল ৪টার দিকে বাবা তাজুল ইসলাম হাজীগঞ্জ বাজার থেকে ঘর তৈরির জন্য কাঠ চিড়ে নৌকা নিয়ে বাড়ি ফিরে। এসময় ছেলে সুমন (২৬)একই বাড়ির শুকুর আলম নামে একজনের সঙ্গে ঝাগড়া শুরু করে।

এক পর্যায়ে সুমন ধারালো দা নিয়ে শুকুরকে তাড়া করে। তার গতিরোধ করার চেষ্টা করলে বাবা তাজুল ইসলামকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে তার পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যায় ও বাম পা আলাদা হয়ে যায়।

পরে এলাকাবাসী উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহা. জাবেদুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ঘটনাশুনে ঘটনাস্থলে এস আই জয়নাল আবেদীনকে পাঠিয়ে লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, সুমন নিয়মিত মাদক সেবন করত। ঘটনার সময় সে মাদকাসক্ত ছিল। ঘটনার পর পরেই সুমন পালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

হাজীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় ১০:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮