ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীনগরে গৃহবধূকে গাছে বেঁধে মরিচের গুঁড়া, প্রধান আসামি গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে গায়ে মরিচের গুঁড়া ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এ নির্যাতনের ভিডিও ধারণ করে তা ফেসবুকে দিয়েছে নির্যাতনকারীরা।

উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় সংঘঠিত নির্যাতনের ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে ওই গৃহবধূ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরে শ্রীনগর থানা পুলিশ মামলার এক নম্বর আসামি আ. খালেককে (৫৫) গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছে।

পুলিশ সূত্র জানায়, টাকা পয়সা লেনদেন ও জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জের ধরে গত ২৭ মে বিকালে কামারগাঁও গ্রামের আজিজুল খানের স্ত্রী সালেহা বেগমকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। নির্যাতনকারীরা সালেহার যন্ত্রণা দেখে প্রবল উল্লাসে ফেটে পড়ে।

ওই সময় মোবাইল ফোনে সালেহার ছবি তুলে তা ফেসবুকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা। এর দুদিন পর সালেহা কামারগাঁও গ্রামের আ. খালেকসহ (৫৫) ৯ জনকে আসামি করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের কৌশলে বৃহস্পতিবার রাতে প্রধান আসামি আ. খালেককে গ্রেফতার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীনগরে গৃহবধূকে গাছে বেঁধে মরিচের গুঁড়া, প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮